• রোববার , ২৬ জুলাই ২০২৬

এরশাদ ৩০০ আসনে প্রার্থী দেবে


প্রকাশিত: ৯:০০ পিএম, ৬ সেপ্টেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

  স্টাফ রিপোর্টার : জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয় পার্টি। নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসন এলাকায় গণসংযোগ কালে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ একথা বলেন।রাজধানীর শাহজাদপুরে পথসভায় এইচ এম এরশাদ বলেন, ঢাকা-১৭ আসন এলাকার অনেক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানান তিনি।

এরশাদ বলেন, যারা তার পর ক্ষমতায় এসেছেন তারা এলাকার উন্নয়ন করেননি। তাই আসছে জাতীয় নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিবেন।পরে কড়াইল বস্তিতে গণসংযোগে এরশাদ বলেন, মানুষ মুক্তি চায়, পরিবর্তন চায়। মহাখালী কাঁচাবাজারেও সাধারণ মানুষের সাথে কথা বলেন এরশাদ। এসময় তিনি  বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় আসলে মানুষ সুখে থাকবে।