• রোববার , ২৬ জুলাই ২০২৬

এবার জাতিসংঘের আহবান-সীমান্ত খুলে দিন


প্রকাশিত: ২:১৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৯ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১০৮ বার

ডেস্ক রিপোর্টার : মিয়ানমারে নতুন করে সহিংসতার জেরে যেসব মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে চাইছে, তাদের প্রবেশের অনুমতি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। গত শুক্রবার সংস্থাটি এক বিবৃতির মাধ্যমে এ আহ্বান জানায়।বিবৃতিতে ইউএনএইচসিআর মিয়ানমারে সম্প্রতি শুরু হওয়া সহিংসতায় দেশটিতে যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য উদ্বেগ প্রকাশ করে। তারা এমন বিপর্যয় পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ সরকারের সাহায্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করে।

সম্প্রতি বাংলাদেশ সীমান্তসংলগ্ন মিয়ানমারের রাখাইন ও চিন প্রদেশে নতুন করে সহিংসতা শুরু হলে গত কয়েক দিনে বান্দরবানের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের প্রায় দেড়শ নাগরিক বাংলাদেশে এসেছে। নতুন করে আসা এসব মানুষ দেশটির বৌদ্ধ সম্প্রদায়ের বলে জানা গেছে।ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেসিস বলেন, মিয়ানমারের ওসব রাজ্যে নতুন করে সহিংসতা শুরু ও নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার খবর পাওয়া গেছে।

সহিংসতার কারণে অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের আশায় মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে যাচ্ছে। নতুন করে যে মানবিক বিপর্যয় শুরু হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন।বাংলাদেশের উদ্দেশে তিনি বলেন, মিয়ানমারে শুরু হওয়া সহিংসতার কারণে যেসব মানুষ আশ্রয়ের জন্য যাচ্ছে, তাদের প্রবেশের অনুমতি দিতে বাংলাদেশ সরকারকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ।