• রোববার , ২৬ জুলাই ২০২৬

আলবদর আজহারুলের বিচারের পালা!


প্রকাশিত: ৪:০৪ পিএম, ১৮ জুন ১৯ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০৬ বার

কোর্ট রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা জামায়াতের এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এ শুনানি শুরু হলে পরে তা মুলতবি করা হয়। আসামির অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন শুনানি শুরুর আগে আরও সময় চেয়ে আবেদন করলে আপিল বেঞ্চ তা নাকচ করে দেয়। এরপর আজহারের আইনজীবী জয়নুল আবেদীন তুহিন পেপারবুক থেকে উপস্থাপন শুরু করেন।

যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আলবদর নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায, ২০১৪ সালে মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়। আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের এক মাসের মধ্যে খালাস চেয়ে আপিল করেন এই যুদ্ধাপরাধী।

এরপর ২০১৭ সালের ১৩ই অগাস্ট এক আদেশে আপিল বিভাগ আসামিপক্ষকে আপিলের সার সংক্ষেপ দাখিলের নির্দেশ দেয়। ওই বছরের ১০ই অক্টেবর আপিলের শুনানি কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনে তা পিছিয়ে যায়। প্রায় দেড় বছর পর গত ১০ই এপ্রিল মামলাটি সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় আসে। সেদিনই আপিল বেঞ্চ শুনানি শুরুর জন্য ১৮ই জুন দিন ঠিক করে দেয়।