উন্নয়নের কবি শেখ হাসিনার ভোটবিপ্লব যেকারণে-
শফিক রহমান : শেখ হাসিনার ইমেজ এবার যেনো আকাশ ছুঁয়ে দিলো। তাঁর রাজনৈতিক বিচক্ষণতা, দূরদর্শিতা, দেশদরদী মনোভাব এবং সূদুরপ্রসারী উন্নয়ন পরিকল্পনায় ভোটবিপ্লব ঘটলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। দেশের রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করে বলা যায়, ভোটাররা প্রায় চোখ বুজে ভোট দিয়েছেন উন্নয়নের কবি শেখ হাসিনাকে। ভোটাররা শেখ হাসিনার কথা ও কাজ কে গুরুত্ব দিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ বিজয় যেনো একাত্তরের পর বড় ধরনের বিজয়। অাজ সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় মহাজোট ২৫৪ টি আসনে জয়লাভ করেছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গণনা এখনো চলছে। আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এই গণনা শুরু হয়।আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে এখন পর্যন্ত ১০৭টি আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন মোট ৮২টি আসনে।এ ছাড়া আওয়ামী লীগের শরিক জাতীয় জাতীয় পার্টি ২০টি আসনে এবং সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি আসনে জয় পেয়েছে। আর ধানের শীষ প্রতীকের জয় পেয়েছেন চারজন। এ ছাড়া স্বতন্ত্রপ্রার্থী হিসেবে একজন বিজয়ী হয়েছেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে বিজয়ী যারা :
গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-১ ফারুক খান, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, কুষ্টিয়া-১ আ ক ম সারোয়ার জাহান, কুষ্টিয়া-৩ মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ, মাগুরা-১ সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ ড. বীরেন শিকদার, নড়াইল-১ কবিরুল হক, নড়াইল-২ মাশরাফি বিন মোর্ত্তজা, মেহেরপুর-১ ফরহাদ হোসেন, মেহেরপুর-২ মো. শহিদুজ্জামান, খুলনা-৪ আবদুস সালাম মুর্শেদী, নড়াইল-১ কবিরুল হক, যশোর-১ শেখ আফিল উদ্দিন, যশোর-২ নাসির উদ্দিন, যশোর-৩ কাজী নাবিল, যশোর-৪ রণজিত কুমার রায়, যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য, নওগাঁ-২ শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ ছলিম উদ্দীন তরফদার, নওগাঁ-৪ ইমাজউদ্দিন প্রামাণিক, নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৬ ইসরাফিল আলম, চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, চুয়াডাঙ্গা-২ আলী আজগার, বরগুনা-২ শওকাত হাসানুর রহমান রিমন, ভোলা-১ তোফায়েল আহমেদ, চাঁদপুর-১ মহিউদ্দিন খান আলমগীর, বগুড়া-৫ হাবিবর রহমান, শেরপুর-২ মতিয়া চৌধুরী, শেরপুর-৩ ফজলুল হক চাঁন, ময়মনসিংহ-১ জুয়েল আরেং, ময়মনসিংহ-৫ কে এম খালিদ, ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন, নেত্রকোনা-১ মানু মজুমদার, নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা-৪ রেবেকা মমিন, কিশোরগঞ্জ-১ সৈয়দ আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ-২ নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান, রংপুর-৬ শিরিন শারমিন চৌধরী, লালমনিরহাট-১ মোতাহার হোসেন, লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ, কুড়িগ্রাম-১ আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ এম এ মতিন, কুড়িগ্রাম-৪ জাকির হোসেন, গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি, পঞ্চগড়-মাজহারুল হক প্রধান, পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ দবিরুল ইসলাম, দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ ইকবালুর রহিম, দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার, দিনাজপুর-৬ শিবলী সাদিক, নীলফামারী-২ আসাদুজ্জামান নূর, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আয়েন উদ্দিন, রাজশাহী-৪ এনামুল হক, রাজশাহী-৫ মনসুর রহমান, নাটোর-১ শহিদুল ইসলাম বকুল, নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল, নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আবদুল কুদ্দুস, পাবনা-১ শামসুল হক টুকু, পাবনা-২ আহমেদ ফিরোজ কবির, পাবনা-৩ মকবুল হোসেন, পাবনা-৪ শামসুর রহমান শরীফ, পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স, বগুড়া-১ আবদুল মান্নান, বগুড়া-৫ হাবিবর রহমান, জয়পুরহাট-১ সামছুল আলম দুদু, জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, টাঙ্গাইল-২ তানভীর হাসান, টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু, গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি, নারায়ণগঞ্জ-২ নজরুর ইসলাম বাবু ও ফরিদপুর-৩ খন্দকার মোশাররফ হোসেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে লাঙ্গল প্রতীকে বিজয়ী :
রংপুর-৩ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ, ময়মনসিংহ-৪ বেগম রওশন এরশাদ, লালমনিরহাট-৩ জি এম কাদের, রংপুর-১ মসিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৩ মেজর (অবসরপ্রাপ্ত) রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্না, বরিশাল-৬ নাসরিন জাহান রতনা, পিরোজপুর-৩ ডা. রুস্তম আলী ফরাজী, ময়মনসিংহ-৮ ফকরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মুজিবুল হক চুন্নু, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা, ঢাকা-৬ কাজী ফিরোজ রশীদ, নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ সেলিম ওসমান, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান মেজবাহ, ফেনী-৩ লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসউদ উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে বিজয়ী যারা :
বগুড়া-৬ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৪ মোশাররফ হোসেন ও ঠাকুরগাঁও-৩ জাহিদুর রহমান।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী
বগুড়া-৭ আসনে ফেরদৌস আরা খান



