• রোববার , ২৬ জুলাই ২০২৬

উখিযায় বদির গাড়িতে গুলি


প্রকাশিত: ১১:১৭ পিএম, ৩০ নভেম্বর ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৪ বার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং ইউনিয়ের কাঞ্জরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে হোয়াইক্যং ইউনিয়ের কাঞ্জরপাড়া এলাকার ব্রিজের ওপর পৌঁছলে দুর্বৃত্তরা বদির গাড়ি লক্ষ্য করে পেছন থেকে গুলি চালায়। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়।এ সময় গাড়িতে ছিলেন— এমপি বদি, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ফরিদুল আলম ও ড্রাইভার।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জাতিরকন্ঠকে বলেন,‘এমপির গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’