• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইয়াবা বানিজ্যে মডেল সুমাইয়া-অর্পন


প্রকাশিত: ১:৪৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১৮৮ বার

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি : সুমাইয়া আকতার মডেল অর্পন নামে মডেল হলেও নেপথ্যে চালাচ্ছিল ইয়াবা ব্যবসা। দীর্ঘদিন ধরে এ ব্যবসায় হাত পাকিয়ে এবার ওরা ধরা পড়েছে র‌্যাবের খাঁচায়। তাদের দখল থেকে মিলেছে সাড়ে তিন কোটি টাকার ইয়াবা।র‌্যাব জাতিরকন্ঠকে জানায়, শনিবার রাত ৮টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় ইয়াবাসহ এক র‌্যাম্প মডেল ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে। তাদের দখল থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা। য়ার দাম প্রায় সাড়ে তিন কোটি টাকা।

উপজেলার শান্তিরহাট মোড় থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন র‌্যাম্প মডেল সুমাইয়া আকতার (১৯) ও মডেল অর্পন দাস (৩০) এবং প্রাইভেটকার চালক মো. শরীফ (৩২)। ইয়াবাসহ এসময় তাদের প্রাইভেটকারটিও জব্দ করা হয়।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান জানান, আটককৃতরা কক্সবাজার থেকে নম্বরবিহীন একটি প্রাইভেটকারযোগে ইয়াবাসহ ঢাকার দিকে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।