• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইউনাইটেড হাসপাতালের দায়সারা তাঁবুতে আগুন-৫করোনা রোগী মৃত্যু


প্রকাশিত: ১:০০ এএম, ২৮ মে ২০ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৫ বার

বিশেষ প্রতিনিধি/ গুলশান প্রতিনিধি : করোনা ভাইরাস আক্রান্তদের জন্যে দায়সারাভাবে তৈরী গুলশানের ইউনাইটেড হাসপাতালের তাঁবুতে আগুন লেগে ৫ করোনা রোগী পুড়ে করুণ মৃত্যুর শিকার হয়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে তারা বলেছে, অগ্নিকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা-তৎপরতা অনুসন্ধান চলছে। অগ্নিকাণ্ডে করোনাভাইরাসের পাঁচ রোগীর মৃত্যু হয়েছে বলেও তারা জানিয়েছেন। হাসপাতালটির নিচের প্রাঙ্গণে করোনাভাইরাসের রোগীদের জন্য খাটানো তাঁবুতে কিভাবে আগুন লাগল এবং কেনই বা তাঁবুতে করোনা রোগী রাখা হচ্ছিল তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ মুখ খুলছে না।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ভিডিওতে দেখা যায়, বেসরকারি হাসপাতালটির নিচের প্রাঙ্গণে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা কামাল হোসেন রাত সাড়ে ১০টায় জাতিরকন্ঠ কে বলেন, ইউনাইটেড হাসপাতালের নিচতলায় রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লেগেছিল। আমাদের ৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে এনেছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা কামরুল হাসান রাত সোয়া ১১টায় জাতিরকন্ঠ কে বলেন, নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

গুলশান থানার ওসি মো. কামরুজ্জামান জাতিরকন্ঠ কে বলেন, হাসপাতালের বাইরের দিকে করোনা রোগীদের জন্য যে তাঁবু টানিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল, সেখানে আগুন লাগে। নিহতদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুল জাতিরকন্ঠ কে জানিয়েছেন।