• রোববার , ২৬ জুলাই ২০২৬

ইউএস বাংলার ফিটনেস চেকাপের নির্দেশ


প্রকাশিত: ৮:৩০ পিএম, ২৭ সেপ্টেম্বর ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

বিশেষ প্রতিনিধি : দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকল ফ্লাইট পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাদের সবগুলো ফ্লাইট পরীক্ষা-নিরীক্ষার পর এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে সিভিল অ্যাভিয়েশনকে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সচিব।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এক অনুষ্ঠান শেষে অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এসব তথ্য জানান। তিনি বলেন, আগে উড়োজাহাজের ফিটনেস ঠিক হবে তারপর আকাশে উড়বে ইউএস বাংলা বিমান।

এর আগে বুধবার কক্সবাজার বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকা না খোলায় বিমানটি (বোয়িং ৭৩৭) চট্টগ্রামে জরুরী অবতরনের জন্যে যায়। পরে দুপুর সোয়া ১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।এ সময় পাইলটের দক্ষতায় ফ্লাইটটি ‘বেলি পদ্ধতিতে’ রানওয়েতে একপ্রকার মুখ থুবড়ে পড়ে।

এতে বিমানটিতে থাকা ১১ শিশু ও ৭ ক্রুসহ ১৭১ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। যদিও নামার সময় আহত হয়েছেন কয়েকজন যাত্রী।এসব ঘটনায় ইউ এস বাংলার সকল প্রকার গাফিলতি খতিয়ে দেখা হবে বলে সচিব নির্দেশ দিয়েছেন।এরও আগে সৈয়দপুরে ইউএস বাংলার ফ্লাইট দূর্ঘটনায় পড়ে অল্পের জন্যে রক্ষা পায়।