আড়ং শোষন-জনপ্রশাসনে ‘সততার পুরস্কার’
বিশেষ প্রতিনিধি : আড়ংয়ের অশুভ হাত ভেঙ্গে দিতে জরিমানা করা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশ স্থগিত করা হয়েছে। একইসঙ্গে তাকে স্বপদে বহালের নির্দেশ দিয়ে তাঁর দেশপ্রেম সততা নিষ্ঠা পুরস্কার দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জাতিরকন্ঠ কে এ তথ্য জানিয়েছেন।
আড়ং কর্তৃপক্ষ ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল দীর্ঘদিন ধরে। তত্যের ভিত্তিতে সত্যতা পেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে আড়ং এর উত্তরা শাখাকে জরিমানা করেন ওই কর্মকর্তা।এর জের ধরে আড়ং কর্তৃপক্ষ অবৈধ পন্থায় মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে বদলি করেছিল।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছিল। সোমবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে জারি করা ও উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক ‘স্ট্যান্ড রিলিজ’ এর মাধ্যমে তাকে ওই আদেশ দেওয়া হয়েছিল।



