• রোববার , ২৬ জুলাই ২০২৬

আল জাজিরার ডেভিড বার্গম্যানদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা-


প্রকাশিত: ৯:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৩৩৬ বার

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ও সরকারের সুনাম ক্ষুণ্ণ করে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা টেলিভিশনে তথ্য চিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকারনাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চার জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আল জাজিরায় তথ্যচিত্রের প্রধান চরিত্র জুলকারনাইন ওরফে সামিসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি এডভোকেট মশিউর মালেক।

মামলায় আরও উল্লেখ করা হয় আল জাজিরায় প্রচারিত তথ্য চিত্রে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরাইল থেকে যে গোয়েন্দা সরঞ্জাম কেনার বিষয়ে অভিযোগ তোলা হয়েছে তার পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি গণমাধ্যমটি।

মামলার অন্য আসামিরা হলেন- ডেভিড বার্গম্যান, আল জাজিরা টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোস্তেফা স্যোউয়াগ ও নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল।