• রোববার , ২৬ জুলাই ২০২৬

আল্লাহ কাদের ভাইকে সুস্থ করুন:ছোট মনির


প্রকাশিত: ১:১১ পিএম, ৪ মার্চ ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

এস রহমান : জটিল হৃদরোগে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর চিকিৎসার খোঁজ খবর নিলেন টাঙ্গাইলের মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী সংসদ সদস্য জননেতা তানভির হাসান ছোট মনির।

আজ সোমবার ৪ মার্চ দুপুরে তিনি নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন। এসময় তিনি বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান এর সঙ্গে কথা বলে প্রিয় নেতার চিকিৎসার খোঁজ খবর নেন। অধ্যাপক আলী আহসান তাঁকে জানান, ওবায়দুল কাদেরের চিকিৎসার সর্বাত্মক আধুনিক প্রচেষ্ঠা চলছে। তাঁর ডাকে সাড়া দিয়ে ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসেছেন।

তিনি বলেন, এর আগে ওবায়দুল কাদেরের এনজিওগ্রাম করে দেখা যায় যে তাঁর তিনটি আর্টারি ব্লক হয়েছে। তাঁর আগে থেকে থাকা ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ছিল। এর মধ্যে খুব বেশি পরিমাণ ব্লক যেটা ছিল যেটাকে এলইডি বলে সেটিকে খুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। খুলে দেওয়ার পর তিনি সত্যিই দুই ঘণ্টা ভালো ছিলেন।

এরপর তাঁর রক্তচাপ আবার কমে যায়। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। এরপর নানা রকম সমস্যা দেখা দেয়। সবার সঙ্গে পরামর্শ করে তাঁর প্রেসার নিয়ন্ত্রণের যন্ত্র লাগানো হয়। ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি ঢাকায় এসে আজ সোমবার দুপুর থেকে চিকিৎসা প্যানেলে যোগ দিয়েছেন।বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলী আহসান আশা করছেন ওবায়দুর কাদের এর চিকিৎসায় এখন নতুন মাত্রা যোগ হয়েছে। ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।

টাঙ্গাইলের এই জননেতা জাতিরকন্ঠ কে বলেন, ওবায়দুল কাদের যাতে সুস্থ হয়ে উঠেন সেজন্য তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন। নিশ্চয়ই আল্লাহতায়ালা নেতাকে সুস্থ করে আমাদের সবার মাঝে ফিরিয়ে দেবেন।