‘আ’লীগকে ভালবাসাই তার অপরাধ’
নোয়াখালী প্রতিনিধি : এবার নোয়াখালীতে শাজাহান বাহিনীর তান্ডবের বলি হলো হানিফ । আওয়ামী লীগকে ভালবাসাই তার অপরাধ বলে প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানিয়েছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বলি নোয়াখালীতে মো. হানিফকে (২৪) নামে এক যুবলীগ নেতা।
তাঁকে গুলি করে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে শাজাহান বাহিনী । হানিফ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ইউনিয়নের দক্ষিণ চরশুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টর অভিযোগ করে বলেন, ‘এওয়াজবালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাজাহানের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে।’
সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাতিরকন্ঠ কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



