• রোববার , ২৬ জুলাই ২০২৬

আম্পান মধ্যরাতে হানতে পারে!


প্রকাশিত: ১২:৪৫ এএম, ১৯ মে ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৪৫ বার


বিশেষ প্রতিনিধি : আম্পান মঙ্গলবার শেষরাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে। এজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। আবহাওয়া সূত্র বলেছে,
চট্টগ্রাম, কক্সবাজারকে ৬ আর মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হয়ে দিক পরিবর্তন করে মঙ্গলবার শেষরাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে। এমনটা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ে জানমাল রক্ষার বিকল্প নেই সাইক্লোন শেল্টারের। তবে এবারের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। করোনার ঝুঁকির সাথে, হুঙ্কার ঘূর্ণিঝড় আম্পানের। এমন বাস্তবতায় আশ্রয় কেন্দ্রগুলোতে সংক্রমণ ঝুঁকি এড়াতে শারীরিক দূরত্ব নিশ্চিতই এখন বড় চ্যালেঞ্জ। উপকূলীয় জেলাগুলোর প্রশাসন বলছে, বিষয়টি তাদের মাথায় রয়েছে। নেয়া হয়েছে সব পদক্ষেপ।

আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চলে মঙ্গলবার শেষরাত থেকে বুধবার সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজারকে ৬ আর মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রমজান মাস হওয়ায় সাইক্লোন শেল্টারগুলোতে ইফতার ও সেহরির ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।