‘আমেরিকা:মুসলমান দিয়ে মুসলমান হত্যা করাচ্ছে’
ডেস্ক রিপোর্টার : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলাম ধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী ও অপরাধী আমেরিকার মূলনীতি হলো যুদ্ধকামিতা। তাদের ঘৃণ্য ষড়যন্ত্র ও অপচেষ্টা হলো এমন যে, মুসলমানদেরকে দিয়েই মুসলমানদেরকে হত্যা করা।আজ (সোমবার) হাজিদের উদ্দেশে দেয়া এক বাণীতে তিনি বলেন, “আমেরিকা মজলুমের বিরুদ্ধে জালিমদেরকে উসকানি দিচ্ছে, জালিমদেরকে প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে
যাচ্ছে, জালিমদেরকে দিয়ে মজলুমদেরকে নির্মমভাবে দমন করাচ্ছে এবং ভয়ানক বিভেদের আগুনের তীব্রতা বাড়িয়ে তুলছে ও তা ছড়িয়ে দিচ্ছে।এ অবস্থায় মুসলমানদেরকে অবশ্য সতর্ক থাকতে হবে এবং সতর্কতার মাধ্যমে এই শয়তানি নীতি ব্যর্থ করে দিতে হবে। হজ হচ্ছে এই সতর্ক হওয়ার ক্ষেত্র। এটিই হচ্ছে মুশরিক ও সাম্রাজ্যবাদীদের সঙ্গে বাবারাত বা সম্পর্কচ্ছেদের দর্শন।”



