আবেদখান সপরিবারে করোনাক্রান্ত

বিশেষ প্রতিনিধি : জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান (৭৫) সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার রাতে (২০ জুন) আবেদ খান নিজেই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। আক্রান্ত পরিবারের অন্যরা হলেন- আবেদ খানের স্ত্রী সানজিদা আক্তার, ছেলে আসাদ করিম খান প্রিয় ও ছেলের বউ ঊর্মি, আট বছরের নাতি ও এক গৃহকর্মী।
আবেদ খান জাতিরকন্ঠ কে জানান, করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় পরিবারের সবার নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। শনিবার বিকেলে সবারই পজিটিভ এসেছে।
আবেদ খান বর্তমানে দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন তিনি। আবেদ খান দৈনিক ইত্তেফাকে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এছাড়া ভোরের কাগজ, সমকাল ও কালেরকণ্ঠের সম্পাদক ছিলেন তিনি।



