• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে’


প্রকাশিত: ৩:০৩ পিএম, ১৮ মে ১৯ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

 

স্টাফ রিপোর্টার : আন্দোলনের ম‌ধ্য দিয়ে বর্তমান অবৈধ সরকার‌কে পদত্যাগ ক‌রি‌য়ে দেশটা‌কে নতুন ক‌রে গড়‌তে হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব।তি‌নি ব‌লেন, আন্দোলন না কর‌লে কৃষকরা তা‌দের ন্যায্য মূল্য পা‌বে না। আর দে‌শে গণতন্ত্রও ফি‌রে আস‌বে না।আজ শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে ধানের ন্যায্য মূল্য দাবিতে আয়োজিত সমা‌বে‌শে তিনি এসব কথা বলেন।

রব বলেন, বঙ্গভবনে, গণভবনে, সচিবালয় ফসল উৎপাদন হয় না। উৎপাদন হয় খেতে খামারে আর সেই উৎপাদন যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশ চলবে কিভাবে? দেশের মানুষ বাঁচবে কিভাব? কৃষক না বাঁচলে দেশ থাকবে না দেশের জনগণ বাচ‌বে না। আমার মনে হয় এ সরকার পাগল হয়ে গেছে। যার কারণে কৃষকের ধানের ন্যায্য মূল্য দিচ্ছে না।অথচ যারা ব্যাংক লুট করছে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা ঋণ খেলাপি তাদেরকে সরকার সুযোগ দিচ্ছে।

আর যারা উৎপাদন করে আমাদেরকে খাওয়ায় সেই কৃষকদের ভর্তুকি তো দিচ্ছেই না তাদের ফসলের দাম কমিয়ে দিয়ে তাদেরকে আরও মারার বুদ্ধি করছে।মন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, মন্ত্রীরা কি ভুলে গেছেন তাদের বাড়ি কোথায় ছিল? তাদের পূর্বপুরুষ কি ছিল? এই সরকার বুঝতে পারছে না। দেশে আগুন জ্বলে যাবে। যেভাবে কৃষকদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না কৃষকরা যদি একবার ক্ষেপে যায় তাহলে দেশের মানুষ না খেয়ে মরবে।

এ সরকারের মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতা ধরে রাখার জন্য সরকার ব্যস্ত, এ সরকার জনগণকে ভালবাসেনা কৃষকদের কে ভালোবাসে না।এ সময় তিনি ছাত্র-যুবক কৃষক পেশাজীবী শ্রমিক সকলকে আহ্বান জানিয়ে বলেন আসুন এই অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াই আন্দোলনের মাধ্যমে নতুন ভাবে দেশ গড়ি।সমাবেশে আরও উপস্থিত ছিলেন তানিয়া রব ও সংগঠনের নেতৃবৃন্দ।