• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘ভারতের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্যনা’


প্রকাশিত: ৮:৫৬ পিএম, ২৪ এপ্রিল ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৩৯ বার

মেডিকেল রিপোর্টার : ‘ করোনায় মৃত্যু যখন থামছে না তখন-আগাম টাকা নিয়ে ভারতের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্যনা’ করোনায় দেশে আরও ৮৩ জনের মৃত্যু হয়েছে। একদিনে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬শ ৯৭ জন। বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন, আগাম টাকা নিয়ে সেরামের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের শক্তভাবে কথা বলা উচিত।

তেমন কোনো অভিযোগ ছাড়া বেশ ভালোভাবেই চলছিলো করোনার গণটিকাদান। কিন্তু চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন না দেয়ায় চ্যালেঞ্জের মুখে এ কার্যক্রম। সেরাম থেকে দেশে টিকা আনতে এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পর প্রতিষ্ঠানটির এমডি বলেন, আগাম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয়।

বাকি টিকা আটকানোর অধিকার সেরামের নেই বলেও দাবি করেন পাপন। বলেন, সরকারের উচিত শক্তভাবে কথা বলা। সম্প্রতি সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী জুন-জুলাইয়ের আগে টিকা রপ্তানি সম্ভব নয়।