• রোববার , ২৬ জুলাই ২০২৬

আকস্মিক জেট ফাইটার বিধ্বস্ত:পাইলটের মৃত্যু


প্রকাশিত: ৭:৩৪ পিএম, ২৩ নভেম্বর ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০২ বার

টাঙ্গাইল প্রতিনিধি : আকস্মিকভাবে টাঙ্গাইলের মধুপুরে বিমান বাহিনীর জেট ফাইটার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে।প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে। তবে দূর্ঘটনার কারণ কেউ জানাতে পারেনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করীম শাম্মী জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে মহড়ার সময় ঢাকা থেকে উড্ডয়নের পর বিকাল ৩টার আগে আগে রসুলপুরের টেলকি ফায়ারিং জোনে এফ-৭ বিজি উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবীর বলেন, বিধ্বস্ত বিমানের পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানে তিনি একাই ছিলেন।টাঙ্গাইলের মধুপুরে শুক্রবার প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর একটি জেট ফাইটার বিধ্বস্ত হয়ে একজন বৈমানিকের মৃত্যু হয়। মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, অরণখোলা ইউনিয়নে বৃহস্পতিবার থেকে বিমান বাহিনীর সপ্তাহব্যাপী এই মহড়া শুরু হয়।

আজ বিকালে মহড়ার সময় একটি উড়োজাহাজ বনের মধ্যে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। ঘটনাস্থলেই পাইলটের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বিমান বাহিনী, মধুপুর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেন।আইএসপিআর জানিয়েছে, উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু বিমান বাহিনীতে কমিশন পান ১৯৯৭ সালে। তার বাড়ি ঈশ্বরদীতে। এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি আইএসপিআর।