• রোববার , ২৬ জুলাই ২০২৬

অবশেষে সিলেটে বিদ্যুৎ এল প্রায় ৩১ ঘণ্টা পর-


প্রকাশিত: ১১:০২ পিএম, ১৮ নভেম্বর ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

সিলেট প্রতিনিধি : অবশেষে সিলেটে প্রায় ৩১ ঘণ্টা পর বিদ্যুৎ এসেছে। জানা গেছে, প্রায় ৩১ ঘণ্টা বিচ্ছিন্ন থাকার পরে বিদ্যুৎ এসেছে সিলেট নগরীর কিছু এলাকায়। আজ বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে শুরু করে সাড়ে ৬টার মধ্যে নগরীর কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করা হয়েছে বলে জাতিরকন্ঠ কে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী খন্দকার মোজাম্মেল হোসেন।তিনি বলেন, পর্যায়ক্রমে বিচ্ছিন্ন থাকা সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।