• রোববার , ২৬ জুলাই ২০২৬

৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স নিয়ে ষড়যন্ত্রের বিরুদ্ধে কারিগরি শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি আজ


প্রকাশিত: ১২:০০ এএম, ১৮ জুলাই ২১ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪৮৯ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে হ্রাস করে ৩ বছরে রুপান্তরে শিক্ষা মন্ত্রণালয়ের অযৌত্তিক ও আত্মঘাতি উদ্যোগের বিরুদ্ধেআজ রবিবার ১৭ জুলাই বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ এ কর্মসূচি আহবান করেছে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ ফজলুর রহমান খান ও সদস্য সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা জাতিরকন্ঠ কে বলেন, ৪ দফা দাবীতে আমরা মাঠে নেমেছি। দাবী আদায় না করে আমরা ঘরে ফিরবো না।দাবী আদায়ের লক্ষ্যে আমরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে ৪ দফা দাবী আদায়ে মানববন্ধন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সচিবদের স্মারকলিপি প্রদান করব। এর পরও দাবী আদায় না হলে আমরা করোনা কালের মধ্যেও রাস্তায় নামতে বাধ্য হব।

সংগঠনের যুগ্ম সদস্য সচিব ও আইডিইবির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান নয়ন জাতিরকন্ঠ কে জানান, আজকের এই কর্মসূচি সফল করতে ডিপ্লোমা প্রকৌশলীদের ১৭৯ টি পেশাজীবী সংগঠন উপস্থিত থাকবে।তিনি বলেন, পৃথিবীতে কোথাও নেই প্রতিষ্ঠিত কোনো কোর্স কমানো হয়। বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আরো আধুনিকায়ন করা হচ্ছে। কোর্স কমানো হলে ভবিষ্যতে বেতন গ্রেডেও পার্থক্য আসবে। এই ষড়যন্ত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোনোভাবে মেনে নিতে পারবেনা।