• রোববার , ২৬ জুলাই ২০২৬

মোহাম্মদপুর বিহারী পট্টির আগুন নিয়ন্ত্রণে


প্রকাশিত: ৬:০২ পিএম, ২৪ নভেম্বর ২০ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৯৭ বার

মোহাম্মদপুর প্রতিনিধি : রাজধানীর মোহাম্মদপুর বাবর রোডের বিহারী পট্টির জহুরি মহল্লায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।মঙ্গলবার বিকাল ৪টা ১৫ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান জাতিরকন্ঠ কে বলেন, বিকাল ৪টা ১৫ মিনিটে বিহারী পট্টিতে আগুন লাগার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আরও তিনটি ইউনিট যোগ দেয়। পরে বিকাল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন লাগার কারণ, হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি এই অপারেটর।