• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘বিএনপি খুনীদের বাঁচানোর চেষ্টা করছে’


প্রকাশিত: ৭:৩৪ পিএম, ২৩ আগস্ট ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৩ বার

কুষ্টিয়া প্রতিনিধি : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দলের শীর্ষ নেতাদের মামলা থেকে আড়াল করার জন্য বিএনপি ও তার শরিকরা ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার নিয়ে হইচই শুরু করেছে। এর উদ্দেশ্য হলো চক্রান্ত। গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশের আগে বিএনপির হাঙ্গামা আসল খুনীদের বাঁচানোর অপচেষ্টা।

বৃহস্পতিবার কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ‘গ্রেনেড হামলায় রায়কে সরকার প্রভাবিত করছে’ বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে ইনু বলেন, যে মামলা ১৪ বছর ধরে প্রকাশ্যে আদালতে চলে আসছে, সেটায় আদালতে হস্তক্ষেপ হয়েছে তা কেউ বিশ্বাস করবে না।

তিনি আরও বলেন, গ্রেনেড হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ ২২ জনকে হত্যার পরিকল্পনাকারীদের সর্বোচ্চ বিচার চাওয়াটা আদালতের রায়ে হস্তক্ষেপ হয় না। যুদ্ধাপরাধীর রায়ের আগে সারাদেশ রাজাকারদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছিল। এটা আদালতের ওপর হস্তক্ষেপ নয়। বরং চুরির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবিতে আদালতের সামনে হইহল্লা করাটা আদালত তোয়াক্কা না করার সামিল। এই সময় জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, সাংগঠনিক সম্পাদক অশিত সিংহ রায়সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।