• রোববার , ২৬ জুলাই ২০২৬

বাস ট্রেন সংঘর্ষ মীরসরাইয়ে:নিহত-১


প্রকাশিত: ১:০১ পিএম, ২ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের এক আরোহী নিহত হয়েছেন। আহত অন্তত ২২ জন। রোববার ভোর চারটার দিকে বারইয়ারহাটে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠ কে জানান, ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলো এস আলম পরিবহনের একটি বাস। ভোরে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে লেভেল ক্রসিং অতিক্রমের সময় বাসটিকে ধাক্কা দেয় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন বিজয় এক্সপ্রেস।

এসময় ঘটনাস্থলেই সুনির্মল চাকমা নামে একজন নিহত হন। তিনি খাগড়াছড়ির জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রেন কাছে চলে এলেও ওই লেভেল ক্রসিংয়ে গেট বন্ধ করা হয়নি। বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে।দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ থাকে।