• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘করোনা টিকার দাম ৪২৫ টাকা’


প্রকাশিত: ১১:২১ পিএম, ২ জানুয়ারী ২১ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২৬৪ বার

বিশেষ প্রতিনিধি : দেশে প্রতি শট কোভিড-১৯ ভ্যাকসিনের দাম ৪২৫ টাকার মতো পড়বে বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের সর্বোচ্চ দাম ৫ ডলার (প্রায় ৪২৫ টাকা) পড়বে বলে জানান তিনি।মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরও বলেন, প্রায় ৬ কোটি মানুষের জন্য ভ্যাকসিনের অর্ডার নিশ্চিত করা হয়েছে, পর্যায়ক্রমে আরও অর্ডার দেওয়া হবে।অক্সফোর্ডের ভ্যাকসিন ৩ কোটি ডোজই পাওয়া যাবে, প্রথম চালানে আসবে ৫০ লাখ ডোজ, বলেন স্বাস্থ্যমন্ত্রী।চলতি মাসেই ভ্যাকসিনের প্রথম চালান আসবে বলে তিনি জানান।প্রথম চালানের ভ্যাকসিন কাদের প্রথম দেওয়া হবে, সে বিষয়ে তালিকা প্রণয়নে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।