• রোববার , ২৬ জুলাই ২০২৬

আসামী জনিকে পিটিয়ে মারা ৩ পুলিশের শাস্তি যাবজ্জীবন


প্রকাশিত: ২:৪৯ পিএম, ৯ সেপ্টেম্বর ২০ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১১ বার

কোর্ট রিপোর্টার : অবশেষে নিরীহ আসামী জনিকে পিটিয়ে মারা পুলিশের শাস্তি হলো যাবজ্জীবন। রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় এসআই জাহিদুর রহমান জাহিদসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন এসআই রাশেদুল ইসলাম, এসআই কামরুজ্জামান মিন্টু। এছাড়া এ মামলায় পুলিশের দুই সোর্স রাসেল, সুমনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।