• বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬

আম কূটনীতি-বাংলাদেশের পর পাকিস্তানের আম উপহার


প্রকাশিত: ১২:৫৮ এএম, ৩ আগস্ট ২১ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২১৯ বার

কূটনৈতিক রিপোর্টার : জমে উঠেছে আম কূটনীতি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্যোক্তা। এর আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম উপহার পাঠিয়েছিলেন। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে তাজা পাকিস্তানি আম পাঠিয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে ১ হাজার কে‌জি হা‌ড়িভাঙ্গা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।