৩ ম্যাচ উইনার নামাচ্ছে আর্জেন্টিনা
স্পোর্টস রিপোর্টার : এবার ম্যাচ জিততে ৩ ম্যাচ উইনার নামাচ্ছে আর্জেন্টিনা।আর একটু পরেই এরা খেলবে। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে নেই ডি মারিয়া, মার্কোস রোহো এবং লুকাস বিলিয়া। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন মের্কাদো, মার্কোস অ্যাকুইনা এবং এনজো পেরেজ।
আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার রাত ১২টায় তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া, যারা নাইজেরিয়াকে ২-০ গোলে হারিয়েছে।আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। দুইবার জিতেছে আর্জেন্টিনা, একবার ক্রোয়েশিয়া। অন্য ম্যাচটি ড্র।
বিশ্বকাপে দুই দলের একবারই দেখা হয়েছে। সেটি ১৯৯৮ সালে। আর্জেন্টিনা ওই ম্যাচে ১-০ গোলে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।ক্রোয়েশিয়া কখনো বিশ্বকাপে তাদের দ্বিতীয় ম্যাচে হারেনি।আর্জেন্টিনা সর্বশেষ ১৯৭৪ সা লে বিশ্বকাপের প্রথম ম্যাচের একটিতেও জয় পেতে ব্যর্থ হয়।




