হেরে গিয়ে বিএনপির ভোট প্রত্যাখান
স্টাফ রিপোর্টার : হেরে গিয়ে বিএনপি ভোট প্রত্যাখান করলো অবশেষে। বিএনপি এতেই ক্ষান্ত হয়নি বলেছে ভোটে ডাকাতি, জাল
ভোট ও সন্ত্রাস-অনিয়মের অভিযোগে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলো বিএনপি। একইসাথে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেছে দলটি।
এছাড়া কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু হলে সরকার রেহাই পাবে না বলে হুঁশিয়ার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ আনেন।
রিজভী বলেন, খুলনা সিটি নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে। পুলিশ ও নির্বাচন কমিশনের ছত্রছায়ায় আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মেরেছে। এ ফলাফল প্রত্যাখ্যান করছি এবং একইসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ দাবি করছি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক মেয়রপদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
এর আগে উন্নয়নের জয় হয় খুলনায়।খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগরপিতার আসনে ফের বসছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি ৬৭ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে পরাজিত করেন। নৌকা প্রতীক নিয়ে খালেক ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট পেয়ে অনানুষ্ঠানিকভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী মঞ্জু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন।



