হিন্দু সম্প্রদায়ে ঘৃণা সৃষ্টি শাহীন-অ্যাঞ্জেলা ধরা

নারায়নগঞ্জ প্রতিনিধি : ‘মানুষের জন্য ফাউন্ডেশনের’নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং ‘বাঁচতে শেখার’নির্বাহী পরিচালক এঞ্জেলা গোমেজের বিরুদ্ধে মামলা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ, ঘৃণা ও বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা হয়।গত মঙ্গলবার নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আকাশ ঘোষ নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়ে আগামী ২১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সময় বেঁধে দিয়েছেন আদালত।
বাদি’র আইনজীবী অ্যাড. রনজিত চন্দ্র দে জানান, হিন্দু আইন পরিবর্তনের কথা বলে শাহীন আনাম এবং এঞ্জেলা গোমেজ বিগত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন এলাকায় সভা-সেমিনার করে আসছেন। এতে সরলমনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।একইসঙ্গে হিন্দু সমাজকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড় করানোর পাঁয়তারাও করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়ে বলে জানান অ্যাডভোকেট রনজিত চন্দ্র দে।



