• রোববার , ২৬ জুলাই ২০২৬

সেই খুনী যুবলীগার মান্নান পাকরাও


প্রকাশিত: ৪:৪৩ পিএম, ২৭ মার্চ ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১০০ বার

 

 

সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার সেই খুনী যুবলীগার মান্নান পাকরাও হয়েছে অবশেষে। সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনায় khulna juligar-www.jatirkhantha.com.bdজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার গভীর রাতে খুলনা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে অনলাইন দৈনিক জাতিরকন্ঠকে জানিয়েছেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক। তিনি জানান, অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা হওয়ার পর রাতেই মোবাইল ফোন ট্র্যাকিং করে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানকে খুলনার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে হামলার ঘটনায় সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। মামলায় আব্দুল মান্নানকে এক নম্বর আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়। সাতক্ষীরা শহরে সোমবার বিকেলে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে হামলা চালায় যুবলীগ

প্রসঙ্গত, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সোমবার বিকেলে সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে (নিউ মার্কেট) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায়  জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনছুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী আক্তার হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি মীর শাহিন, যুবলীগ নেতা বাবু ও ছাত্রলীগ নেতা তৌকিরসহ আরও কয়েকজন আহত হন।