• রোববার , ২৬ জুলাই ২০২৬

সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব


প্রকাশিত: ৮:০৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২২ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ২২২ বার

বিশেষ প্রতিনিধি : নতুন নির্বাচন কমিশন গঠনের প্রজ্ঞাপন প্রকাশের পর প্রতিক্রিয়ায় মো. আলমগীর বলেন, আমি এখনও ঘোরের মধ্যে আছি, বিশ্বাস করতে পারছি না যে আমি নির্বাচন কমিশনার হব-এমনটা আমার ধারণাতেও ছিল না। তবে তিনি বলেন, এই পদে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনার হিসেবে আইন ও বিধি অনুযায়ী সংবিধান আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছে তার আলোকে দায়িত্ব পালনের চেষ্টা করব।নির্বাচন কমিশনে জাতির প্রত্যাশা চ্যালেঞ্জ সম্পর্কে বলেন, আগে বসি আলাপ-আলোচনা করে কী করতে হবে সবাই মিলে ঠিক কবর।