রাড্ডা সন্ত্রাসকাণ্ডে এমপি মিষ্টির পতন

সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ আসন (নারী আসন-২৩) সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।
বিশেষ প্রতিনিধি : অবশেষে মিরপুরের রাড্ডা সন্ত্রাস কাণ্ডে বিএনপির এমপি মিষ্টির উইকেট এর পতন হলো। ঢাকার মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও দখলের চেষ্টার ঘটনায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) তাঁর পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যার আনুষ্ঠানিক উদ্ধৃতি ও বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
ঘটনার সংক্ষেপ:
• পদত্যাগের নির্দেশ: রাড্ডা সেন্টারে মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন। পরবর্তীতে স্পিকারের দপ্তরে যাওয়ার পর তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়।
• সম্পৃক্ততার অভিযোগ ও পটভূমি: হামলার পর সেখানে একটি সমবায় সমিতির সাইনবোর্ড ঝুলানো হয়, যার ২০০৬ সালের প্রাথমিক নামকরণে মিষ্টির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলেও তিনি তা অস্বীকার করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা ও মিষ্টির ঘনিষ্ঠরা অভিযুক্ত হন।
• দলীয় পদক্ষেপ: এই ঘটনার জেরে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকটি কমিটি বিলুপ্ত করা হয় এবং বেশ কিছু নেতাকে দল থেকে বহিষ্কার ও পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। সরকারের পক্ষ থেকেও অপরাধীদের ছাড় না দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল।
ঘটনার নেপথ্যে :
বৃহস্পতিবার তিনি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।এতে বলা হয়, সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি বৃহস্পতিবার পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ আসন (নারী আসন-২৩) সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী শূন্য হয়েছে।
সংবিধানের এ অনুচ্ছেদে বলা হয়েছে, “কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে, যদি—
“(২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।”
সংসদ সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিষ্টির শূন্য হওয়া আসনটি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়কে অনুরোধ করেছে সংসদ সচিবালয়।
একই সঙ্গে বিজ্ঞপ্তিটি বৃহস্পতিবারই বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এদিন দুপুর ১টা ৪০ মিনিটে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে যান মিষ্টি। পাঁচ মিনিট পর ১টা ৪৫ মিনিটে সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।
বের হওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তার কাছে পদত্যাগের বিষয়ে জানতে চান। মিষ্টি বলেন, “স্পিকার ডেকেছেন। স্পিকারের সাথে কথা বলতে আসছি।”
রাড্ডাকাণ্ডে প্রধানমন্ত্রীর তাকে পদত্যাগপত্র করার জন্য নির্দেশ দিয়েছেন। স্পিকারের সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন?
জবাবে মিষ্টি দৈনিক সত্য কথা প্রতিদিনকে বলেন, “তদন্ত হোক। তদন্ততে যা হবে সেটাই হবে। আমাকে স্পিকার ডেকেছেন, আমি স্পিকারের সাথে কথা বলতে আসছি।”
পরে আবার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপির ডিসিশন যেটা হবে, সেটা হবে। এরপর আর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংসদ ভবন থেকে বেরিয়ে যান মিষ্টি।



