• রোববার , ২৬ জুলাই ২০২৬

ভয়াল করোনার তাণ্ডবেও-আজ পবিত্র ঈদুল আজহা


প্রকাশিত: ১:৪৪ এএম, ২১ জুলাই ২১ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ২১২ বার

বিশেষ প্রতিনিধি : আজ ঈদ। করোনার তাণ্ডবের মাঝে আজ পবিত্র ঈদুল আজহা। করেনা মানুষের জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ স্থবির করে দিলেও আজ ঈদ উদযাপিত হবে স্বাস্থ্যবিধি মেনে। ঈদের জামাত হবে তাও স্বাস্থ্যবিধি মেনে। শুধু থাকবে না হাসিমুখে কোলাকুলি, করমর্দণ। একে অপরে নিজের বাড়িতে টেনে নেওয়ার পায়তারাও কম দেখা যাবে শুধু ভয় করোনা। তাই করোনার অতিমারিতে আজকের ঈদের চিরচেনা সেই উৎসবের দৃশ্যগুলো দেখা যাবে না এবারও।

ভয়াল সংক্রমণ ঠেকাতে যখন জীবন ও জীবিকা অনিশ্চয়তার দোলাচলে দুলছে মানুষ, তখন ঈদ কি আনন্দ নিয়ে হাজির হতে পারে? এখন দেশে প্রতিদিনই মৃত্যু দুইশো ছাড়িয়ে যাচ্ছে।তাই আজ বুধবার আরেকটি বিষন্ন ঈদই উদ্যাপন করবে বাংলাদেশ। আজও গুনতে হবে মৃত্যুর সংখ্যা।তবে সংক্রমণ এড়াতে এবারও সতর্ক অবস্থানে বাংলাদেশ সরকার। স্বাস্থ্যবিধি মেনে গরুর হাটে বসেছে। শুধু ঈদ উপলক্ষে চলমান লকডাউনে শিথিলতা আনা হয়েছে। ঈদের দ্বিতীয় দিনের ভোর থেকেই ফের কঠোর লকডাউন চলবে। গণপরিবহণ, দোকান-পাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিসসহ এবার পোশাকশিল্পও বন্ধ থাকবে। এবার লকডাউন চলবে ৫ আগস্ট পর্যন্ত।

করোনার সংক্রমণ এড়াতে এবারও জাতীয় ঈদ গাহ, শোলাকিয়া, সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবার হচ্ছে না ঈদের জামাত।তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার পাঁচটি জামাত হবে। রাজশাহীতে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় মাদ্রাসা ময়দানসংলগ্ন হজরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।খুলনায় টাউন জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে এবার হচ্ছে না ঈদের জামাত। হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে জামাত হবে সকাল ৮টায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ১২ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব জামাতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবার মুখে মাস্কের ব্যবহার নিশ্চিত করতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং কোলাকুলি করা থেকে বিরত থাকতে হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায়, পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায় হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

ঈদের জামাত কোথায় কখন—-
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আজহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র ইমাম খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন।

মহাখালীস্থ মসজিদে গাউছুল আজম কমপ্লেক্সে এবারও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৭ টা ৩০ মিনিটে আশুলিয়ার বলিভদ্র বাজার জামে মসজিদে এবং সকাল ৯ টায় কাজলাপাড় ভাঙ্গাপ্রেস বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে।

রাজশাহীর শাহ মখদুম রহ: দরগা মসজিদে দুটি জামাত হবে। প্রথম জামাতটি সকাল সাড়ে ৭টায়। পরেরটি ৮টায়।

খুলনায় টাউন জামে মসজিদে প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল ৯টায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এদিকে খুলনা সিটি করপোরেশন পরিচালিত বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সে সকাল ৮টা ১৫ মিনিটে প্রথম ও সকাল ৯টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট হজরত শাহজালাল রহ: মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। একই সময়ে হজরত শাহপরান রহ: মাজার মসজিদ ও গাজী বুরহান উদ্দিন রহ: মাজার মসজিদে ঈদের জামাত হবে। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।

এমআই