• রোববার , ২৬ জুলাই ২০২৬

বিচ্ছৃঙ্খল দান খয়রাত:আসামী কেএসআরএম


প্রকাশিত: ৮:৪৩ পিএম, ১৫ মে ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১৩৪ বার

stampade_satkania-www.jatirkhantha.com.bd
চট্টগ্রাম প্রতিনিধি  :  অবশেষে বিচ্ছৃঙ্খল দান খয়রাত কার্যকলাপে আসামী হলো কেএসআরএম এর এমডি শাহজাহান। তার কারখানায় ইফতারসামগ্রী নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ ১১ জন নিরীহ মানুষ নিহত হয়।এতে তোলপাড় চলছে সারাদেশে। প্রশ্ন উঠেছে, শৃঙ্খলা না মেনে এভাবে দান খয়রাত করে পদপিষ্ট লাশ বানানোর মানে কি? এসব প্রশ্নে ভুক্তভোগী মেহনতী মানুষের পক্ষে মামলাটি দায়ের করা হয়েছে আজ মঙ্গলবার সকালে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হোসেন জাতিরকন্ঠকে বলেন, মঙ্গলবার (১৫ মে) সকালে খাগরিয়া ইউনিয়নের বাসিন্দা নিহত হাসিনা আক্তারের স্বামী মোহাম্মদ ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। তিনি বলেন, বিচ্ছৃঙ্খলার দায়ে চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী আনতে গিয়ে পদদলিত হয়ে ১১ জনের নিহত হওয়ার ঘটনায় এর উদ্যোক্তা কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে এই মামলা হয়েছে।

এতে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ও ৩৪ ধারায় কেএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহানের নাম উল্লেখ করে ইফতার ও জাকাতসামগ্রী বিতরণ ব্যবস্থাপনায় সম্পৃক্ত অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি করা হয়েছে।

সোমবার (১৪ মে) সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা (হাঙ্গরমুখ) এলাকায় কেএসআরএমের মালিকের পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর কেএসআরএমের পক্ষ থেকে হিটস্ট্রোকে হতাহতের ঘটনা ঘটেছে বলে বলা হয়েছে। তবে উপজেলা প্রশাসন আয়োজনের ত্রুটিতে পদদলনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এর ফলে মামলা দায়ের করা হলো।