• রোববার , ২৬ জুলাই ২০২৬

নেপাল ট্রাজেডি কে গিল্টি!


প্রকাশিত: ৮:৪৬ পিএম, ১৪ মার্চ ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

Nepal USbangla cresh-www.jatirkhantha.com.bd.11

বিশেষ প্রতিনিধি :  নেপাল ট্রাজেডি’র ঘটনায় কে গিল্টি-তা নিয়ে চলছে নানা আলোচনা নানা অনুসন্ধান। ব্ল্যাকবক্স এর তথ্যে অনুসন্ধানের আগেই পাইলটের অডিও ফাঁস হয়ে গেছে অনলাইনে। কে ফাঁস করলো ? তা নিয়ে রহস্য দানা বেঁধে উঠেছে।তাছাড়া কী করেই বা ফাঁস হলো কাঠমান্ডু এটিসি আর পাইলটের কথোপকথন? কাঠমান্ডুর এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বা এটিসির সঙ্গে সোমবার ভেঙ্গে পড়া ইউএস বাংলা-র বিমানটির পাইলটের কথোপকথন দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে ইউটিউবে। তার ভিত্তিতেই দোষারোপের পালা চলছে যে কার ভুলে দুর্ঘটনায় পড়েছিল বিমানটি।

nepal-us bangla-www.jatirkhantha.com.bd.25জানা গেছে, ভারতের অ্যামেচার রেডিও অপারেটররা বলছেন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ-র নির্দেশিকা ভেঙ্গেই এধরনের কথোপকথন শোনা এবং রেকর্ডিং করা বহু দেশেই চলছে, ভারতেও চলছে।ইউএস বাংলার পাইলট আর কাঠমান্ডু এটিসি-র এই কথোপকথন এমন একটি ওয়েবসাইটে প্রথম দেয়া হয়েছিল যে সাইটে বিশ্বের বহু এটিসির সঙ্গেই পাইলটদের nepal-us bangla-www.jatirkhantha.com.bd.24jpgকথাবার্তার রেকর্ডিং পাওয়া যায়।

ওই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, তারা নানা দেশে স্বেচ্ছাসেবক নিয়োগ করেন এটিসি এবং পাইলটদের মধ্যে কথোপকথন শোনা এবং তা লাইভস্ট্রিমিং করার জন্য।ভারতের ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যামেচার রেডিও-র অধিকর্তা এস. রামমোহন বলেন, “এটিসি এবং পাইলট কোন ফ্রিকোয়েন্সিতে কথা বলছেন, এটা যদি কেউ জানতে পারে আর তার কাছে যদি ভিএইচএফ রেডিও যন্ত্রপাতি থাকে, তাহলে এই কথোপকথন শোনা এবং রেকর্ড করা সম্ভব।”
bimanmontri-www.jatirkhantha.com.bd
“এটা কোনও এনক্রিপ্টেড বার্তালাপ নয়। সাধারণ ভিএইচএফ বা ভেরি হাই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামেই কথা বলে এটিসি এবং পাইলটরা”।তিনি বলেন, কারিগরি দিক থেকে এই বার্তালাপ শোনা কঠিন নয় কিন্তু এটা সারা পৃথিবীতেই বেআইনি।আইটিইউ-র নিয়ম অনুযায়ী একজন রেডিও অপারেটরকে যে ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে, তিনি তার বাইরে যেতে পারেন না।তবে আবহাওয়ার কারণে অনেকসময়েই অ্যামেচার রেডিও অপারেটরদের যন্ত্রেও পাইলট এবং এটিসি-র মধ্যেকার কথাবার্তা চলে আসে ক্ষণিকের জন্য।