• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘নির্বিঘ্নে ঈদ করুন:আমরা জেগে আছি’


প্রকাশিত: ১১:৫৫ পিএম, ১৩ জুন ১৮ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৪ বার

চট্টগ্রাম থেকে প্রদীপ শীল :  নগরবাসীর সেবায় চট্টগ্রাম পুলিশ সর্বদা নিবেদিত থাকবে, তাই সবাই নির্বিঘ্নে ঈদ করুন, DSC_0041আমরা জেগে থাকবো বলে জানিয়েছেন সিএমপির পুলিশ কমিশনার মাহাবুবর রহমান। আজ ১৩ জুন বুধবার দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন এই কমিশনার ঈদ-উল-ফিতর এর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন।

একই সময় সিএমপি কমিশনার মাদক ও জঙ্গিবাদ সহ সকল অপরাধ নির্মূলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়; যে কোন ধরণের অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ঈদের নিরাপত্তা বিষয়ক গৃহীত কর্মসূচীর বিবরণ দেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব কুসুম দেওয়ান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আমেনা বেগম বিপিএম এবং সিএমপির সকল উপ-পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার  ও জনসংযোগ কর্মকর্তা অলক বিশ্বাস জাতিরকন্ঠকে জানান, মতবিনিময় ও পরিচিতি সভায় পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান এবং নগরবাসীকে স্বস্তিদায়ক ও নিরাপদ নগরী উপহার দিতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।