• রোববার , ২৬ জুলাই ২০২৬

নারীদের বাস সার্ভিস দোলনচাপা চালু


প্রকাশিত: ১:০২ পিএম, ২ জুন ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৩০১ বার

 

 

স্টাফ রিপোর্টার :  বেসরকারি উদ্যোগে রাজধানীতে শুধু নারীদের জন্য চালু হয়েছে বাংলাদেশের বেসরকারি পরিবহন সংস্থার ladis bus-www.jatirkhantha.com.bdদোলনচাপা বাস সার্ভিস। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বাস চলাচল করছে। প্রাথমিকভাবে মতিঝিল-মিরপুর রুটে চলছে সার্ভিসটি।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সার্ভিসের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বাংলাদেশের র‌্যাংস গ্রুপ এবং ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের যৌথ উদ্যোগে দোলনচাপা বাস সার্ভিসটি চালু করা হয়।
বেসরকারি ওই পরিবহন সংস্থা সূত্রে জানা যায়, দুই মাসের মধ্যে ঢাকা শহরে আরো ১০টি এই ধরনের বাস নামানো হবে। দুটি রুটে সব মিলিয়ে ৩০টি বাস নামানোর অনুমতি পাওয়া গেছে।১৫ জুন থেকে আজিমপুর-মিরপুর রুটে সার্ভিসটি চলাচল শুরু করবে বলে জানা গেছে।