• বুধবার , ২৮ অক্টোবর ২০২৬

সম্পর্কে অনেক জল গড়াবে:মমতা


প্রকাশিত: ৩:৫০ পিএম, ২৫ মে ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১০১ বার

ডেস্ক রিপোর্টার :  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ-ভারত দুই দেশের মধুর সম্পর্কের কথা উল্লেখ hasina modi-momota-www.jatirkhantha.com.bdকরে বলেছেন, বাংলাদেশ-ভারতের মধুর সম্পর্ক সেই ১৯৭১ থেকে। বঙ্গবন্ধুর সময় থেকে। দুই দেশের সম্পর্ক অনেক এগিয়েছে, আরও আগাবে। প্রতিবেশী বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক ছিল, আছে থাকবে। দু’দেশের সম্পর্কে অনেক জল গড়াবে। সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করছি, করে যাবো।

দু’দেশের সম্পর্ক ধরে রাখায় নজরুল-রবীন্দ্রনাথ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বভারতী বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ধরে রাখায় ভূমিকা রাখছে।

বিশ্বভারতীর বাংলাদেশ ভবন উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নাম উল্লেখ করে বলেন, ‘নজরুল রবীন্দ্রনাথ ছিলেন একই বৃন্তের দু’টি ফুল। রবীন্দ্র-নজরুল বাংলাদেশ ও ভারতের।’

নজরুলের নামে বিশ্ববিদ্যালয়, এয়ারপোর্ট, তীর্থস্থান নির্মাণ করা হয়েছে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বঙ্গবন্ধু ভবন গড়ার পরিকল্পনার কথা জানান পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী।