• রোববার , ২৬ জুলাই ২০২৬

ডিস ব্যবসা’র কোন্দলে যুবদল কর্মী নিহত


প্রকাশিত: ৯:২০ পিএম, ২৭ এপ্রিল ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৪৮ বার

 

 
111

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ক্যাবল টিভির (ডিশ) ব্যবসা নিয়ে যুবলীগ ও যুবদলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো. ফরিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকনিহত হয়েছেন। আজ ২৭ এপ্রিল শুক্রবার বিকেলে নগরীর চকবাজারের ডিসি রোড মিয়ার বাপের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফরিদুল ডিসি রোডের চান মিয়া মুন্সি লেন এলাকার নুরুল ইসলামের ছেলে। সংঘর্ষ চলাকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সবুর শুভর মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জাতিরকন্ঠকে বলেন, ডিসি রোড থেকে গুলিবিদ্ধ অবস্থায় ফরিদুলকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকরা সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে গুলি লেগেছে।জানা গেছে, ডিসি রোডের গনি কলোনি এলাকায় দীর্ঘদিন ডিশ ব্যবসা করে আসছিলেন যুবদলের বাদশা।

বাদশার কেসিটিএন ক্যাবল নেটওয়ার্কের ৮ শতাধিক গ্রাহকের লাইন জোর করে কেটে দিচ্ছিল ফয়সাল গ্রুপের লোকজন। এ সময় বাধা দিতে গেলে গুলিতে বাদশা গ্রুপের ফরিদুল গুলিবিদ্ধ হন।চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, সকাল থেকে বাদশা ও ফয়সাল গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। বিকেলে একপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। আমরা জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ঘটনাস্থলে বিপুলসংখক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।