টিকিটপ্রত্যাশীদের ভিড় কমলাপুরে
ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি চলবে ৬ জুন পর্যন্ত। কাল রোববার ৩ জুন ১২ জুনের টিকিটের জন্য ভিড় আরও বেশি হবে বলে ধারণা রেলওয়ে কর্তৃপক্ষের।এ ছাড়া ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের ও ৬ জুন ১৫ জুনের টিকিট দেয়া হবে। ফিরতি টিকিট ১০ জুন থেকে ছাড়া হবে।
রেল কর্তৃপক্ষ জানায়, একজন যাত্রীকে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট দেয়া হবে। এই টিকিট ফেরত নেয়া হবে না।ঢাকার কমলাপুর রেলস্টেশনে ২৬টি কাউন্টার থেকে টিকিট বিক্রি চলছে। এর মধ্যে দুটি কাউন্টার নারীদের জন্য সংরক্ষিত। কাউন্টারে ভ্যাপসা গরম থাকায় নারীদের দুর্ভোগ বেড়েছে।
মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে, আর বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।১১ জুন থেকে আন্তনগর ট্রেনগুলো সাপ্তাহিক ছুটিতেও চলাচল করবে।উল্লেখ্য, ঈদযাত্রা উপলক্ষে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৩১টি আন্তঃনগর ট্রেনের পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে।গতকাল শুক্রবার ১০ জুনের টিকিট দেয়া হয়েছে।




