টাইগাররা এবার হারতে হারতে সিরিজ জিতল

স্পোর্টস রিপোর্টার : অবশেষে জিতল বাংলাদেশ। এ যেন অনেক কষ্ঠে জয়।
টাইগাররা এবার যেন হারতে হারতে সিরিজ জিতল। হারারেতে তৃতীয় শেষ টি টুয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে হারতে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে সৌম্য সরকার ক্যারিয়ার সেরা ৬৯ রানের ইনিংস খেলেন। শেষ দিকে শামীমের ৩১ (১৫) রানের ইনিংসে ভর করে জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিটিতে জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ১৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান টপকাতে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হলেও ৪ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে শেষ পর্যন্ত।দলের জয়ে সৌম্য, শামীম ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। খেলেন ২৮ বলে ৩৪ রানের ইনিংস। দলের সংকটময় মুহুর্তে মাহমুদউল্লাহ রিয়াদের আউট ছিল দৃষ্টিকটু। মনে হয়েছে মাহমুদ উল্লাহ যেন ইচ্ছে করে উইকেটটি হাতে তুলে দিলেন। যাহোক মাহমুদুল্লাহ’র বিদায়ে কিছুটা ছন্দ পতন হলেও শামীম তা পূরণ করে অনায়াসে। তার ২৮ বলে ৩৪ রানের ইনিংসটায় ভর করে শেষমেষ টাইগাররা সিরিজ জিতে।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার ওয়েসলি মাধেভেরে ও মারুমানি।ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ৬ ওভারে ৬৩ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন মারুমানি। মোহাম্মদ সাইফউদ্দিনের শিকারে পরিণত হওয়ার আগে ২০ বলে দুই চার ও দুই ছক্কায় ২৭ রান করেন তিনি। ব্যাটিং তাণ্ডব চালানো রেগিস চাকাভাকে সাজঘরে ফেরালেন সৌম্য সরকার। আউট হওয়ার আগে মাত্র ২২ বলে ৬টি ছক্কায় ৪৮ রান করেন চাকাভা। দুরন্ত শুরুর পর চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে সৌম্যর দ্বিতীয় শিকারে পরিণত হয়ে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তাকে রানের খাতা খোলার সুযোগ দেননি সৌম্য।
ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে ফিফটি তুলে নেন ওয়েসলি মাধেভেরে। জিম্বাবুয়ের এ তারকা ওপেনারকে সাজঘরে ফেরান সাকিব আল হাসান। তার স্পিনে বিভ্রান্ত হওয়ার আগে ৩৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মাধেভেরে। এরপর ডিয়ন মাইয়ার্সের ২৩ আর রায়ান বুলের অপরাজিত ৩১ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ২ উইকেট নেন সৌম্য। একটি করে উইকেট শিকার করেন সাইফউদ্দিন, সাকিব ও শরিফুল।



