• বুধবার , ২৮ অক্টোবর ২০২৬

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক


প্রকাশিত: ৮:৫৬ পিএম, ৮ জুলাই ২২ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৩৬ বার

বিশেষ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।শিনজো আবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রিত্ব ছাড়েন। শুক্রবার স্থানীয় সময় সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী আবেকে।গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।