• রোববার , ২৬ জুলাই ২০২৬

চাকরী স্থায়ী কর-গ্রামীণ ব্যাংক কর্মীদের অবস্থান


প্রকাশিত: ৩:১৯ পিএম, ১০ মার্চ ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

স্টাফ রিপোর্টার :  চাকুরী স্থায়ীকরণ, বকেয়া বেতনভাতা পরিশোধ, ২৪ ঘন্টা ডিউটি থেকে অব্যাহতিসহ ৫ দফা দাবিতে অবস্থানে বসেছেন গ্রামীণ ব্যাংকের চতুর্থ শ্রেণির gramin bank-www.jatirkhantha.com.bdকর্মচারীরা।শনিবার (১০ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন শুরু করে গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতি।এসময় গ্রামীণ ব্যাংক অস্থায়ী কর্মচারী সমিতির আহ্বায়ক মো: আজিজুল হক বাবলু বলেন, আমরা মানবেতরভাবে জীবনযাপন করছি। কিন্তু এ বিষয়ে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের কোনো খেয়াল নেই। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমাদের চাকুরী স্থায়ীকরণ করতে যদি আমাদের জীবন দিতে হয় তাহলে তাও দেব।

তিনি বলেন, আমরা বারবার আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু সবসময় আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দাবিয়ে রাখা হয়েছে। ২০১২ সালে আমরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনশন করেছিলাম। তখন কর্তৃপক্ষ আমাদের বলেছিল যে, অনশন প্রত্যাহার করলে আমাদের ৬ মাসের মধ্যে চাকুরী স্থায়ীকরণ করা হবে। কিন্তু আজও সেটা হয়নি।চাকুরী স্থায়ীকরণের অনুরোধ করে তিনি বলেন, স্থায়ীকরণের কাজ শুরু করে দিন।

গ্রামীণ বাংকে ২৬ হাজার কর্মচারী এখন স্থায়ীভাবে চাকুরী করছেন। আমাদের ৩০০০ লোকের দোষ কী?২৪ ঘন্টার মধ্যে ৫ দফা দাবি মানা না হলে গ্রামীন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থানের হুমকি দেন তিনি।অবস্থানে অংশ নেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ড.ওয়াজেদুল ইসলাম, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন প্রমুখ।