• রোববার , ২৬ জুলাই ২০২৬

গ্লোবাল উইমেনস লিডারশিপ-সিডনির পথে হাসিনা


প্রকাশিত: ২:৩০ পিএম, ২৬ এপ্রিল ১৮ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২০২ বার

স্টাফ রিপোর্টার :  ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ PM-www.jatirkhantha.com.bdহাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১ টা ৩৫ মিনিটে সিডনি রওনা হন তিনি। নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় এবারের সম্মেলনে ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ডে’ ভূষিত হবেন প্রধানমন্ত্রী।

সফরে তিনি অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ২৮ এপ্রিল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ-বাণিজ্য, বিদ্যুৎ-জ্বালানি এবং কৃষিসহ নানা বিষয়ে আলোচনা হবে।২৯ এপ্রিল অস্ট্রেলিয়া থেকে রওনা হয়ে পরদিন ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।