• বৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬

গান পাউডার-পুলিশের পোশাকসহ গ্রেপ্তার ৬


প্রকাশিত: ১:৩১ পিএম, ২২ ডিসেম্বর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২৮৪ বার

স্টাফ রিপোর্টার:   রাজধাppppনীর রামপুরা এলাকার একটি মেসে অভিযান চালিয়ে গান পাউডার, হাতবোমা ও পুলিশের পোশাকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, এঁরা সবাই শিবিরকর্মী। তাঁদের বয়স ত্রিশ বছরের মতো।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শফিক, রনি, আবদুল কাদের, জাবির, আতাউর ও রুম্মন হোসেইন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পূর্ব উলনের একটি ভবনে মেসে গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে এই ছয় যুবককে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে দেড় কেজি গান পাউডার, ছয়টি ককটেল ও পুলিশের তিন সেট পোশাক পাওয়া গেছে।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা শিবিরের ক্যাডার। এরা সবাই নাশকতার পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার করা ছয়জনের মধ্যে শফিককে কয়েক মাস আগে অন্য মামলায় পল্টন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিল। পরে ছাড়া পেয়ে যান তিনি।