‘কোর্টকে মিসগাইড করছে বিএনপি’
কোর্ট রিপোর্টার : কোর্টকে মিসগাইড করছে বিএনপি ; বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নড়াইলের
মানহানির মামলার সর্বশেষ অবস্থা জানতে চায় হাইকোর্ট। আদালত বলেন, ২৫ মে দিন ধার্য ছিলো। কিন্তু ওইদিন তো ছিলো শুক্রবার। যেহেতু বন্ধের দিন ছিলো সেহেতু রবিবার এ মামলার বিষেয় কি আদেশ হয়েছে?
মানহানির মামলার সর্বশেষ অবস্থা জানতে চায় হাইকোর্ট। আদালত বলেন, ২৫ মে দিন ধার্য ছিলো। কিন্তু ওইদিন তো ছিলো শুক্রবার। যেহেতু বন্ধের দিন ছিলো সেহেতু রবিবার এ মামলার বিষেয় কি আদেশ হয়েছে?আদালতে উপস্থিত খালেদা জিয়ার আইনজীবীরা এ বিষয়ে সর্বশেষ কোনো তথ্য আদালতে উপস্থাপন করতে পারেননি। তখন আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাইলে ডেপুটি আ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ বলেন, আগামী ৩০ আগস্ট দিন ধার্য রেখেছে ম্যাজিস্ট্রেট আদালত। এ পর্যায়ে খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলে, আপনারা কোর্টকে মিসগাইড করবেন না। নির্দেশনা নিয়ে এভাবেই মামলা করেন। খুবই দুঃখজনক।



