‘কার্বাইড’ ক্রিমিনাল নূর মিলন জাহিদ হাবিব টিটু কামাল হজরত পাকরাও
কারওয়ানবাজার থেকে বিশেষ প্রতিনিধি : কার্বাইডসহ নানা ধরনের কেমিক্যাল দিয়ে ওরা আম পাকাতো। ভেতরের অাঁটি
এখনো পোক্ত হয়নি অথচ আমের ওপরের রং পাকা ধরনের। এভাবেই আগাম পাকানো ‘কার্বাইড আম’ আড়তে বিক্রিকালে হাতেনাতে ধরা পড়েছে ‘কার্বাইড’ ক্রিমিনাল আড়তদার নূর আলম, মিলন, জাহিদ, মো. মিলন, হাবিব দেওয়ান, টিটু সরদার, কামাল ও হজরত আলী। র্যাবের অনুসন্ধানে ওরা ধরা পড়ে যায়। পরে এই কেমিক্যাল আম বিক্রেতাদের স্পট সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানায়, ঢাকার কারওয়ান বাজারের ফলের আড়ত থেকে এমন ৪০০ মণ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়। ভোর থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।পরে সারওয়ার আলম বলেন, দেখতে হলুদ হলেও জব্দ করা আমগুলোর আঁটি পর্যন্ত অপরিপক্ব। অধিক লাভের আশায় অপরিপক্ব আম ক্ষতিকর পদার্থ দিয়ে পাকানোর পর বিক্রি করা হচ্ছিল।
সারওয়ার আরও জানান, অপরিপক্ব আম বিক্রির অভিযোগে আট ব্যক্তিকে দুই থেকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জব্দ করা আম নষ্ট করে ফেলা হয়।কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নূর আলম, মিলন, জাহিদ, মো. মিলন, হাবিব দেওয়ান, টিটু সরদার, কামাল ও হজরত আলী।
সারওয়ার আলম আরও জানান, আজ কলার আড়তেও অভিযান চালানো হয়। তবে এ সময় কলাতে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। এর আগে এক অভিযানে কলায় ক্ষতিকর পদার্থ পাওয়ায় ২৩ জনকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।



