• রোববার , ২৬ জুলাই ২০২৬

এই না হলে তিনি জনদরদী প্রধানমন্ত্রী?


প্রকাশিত: ২:৩৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২১ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৬ বার

বিশেষ প্রতিনিধি : একেই বলে জনদরদী প্রধানমন্ত্রী-তানাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের যানবাহন ক্রয় বাতিল করে দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য-সেবার জন্য ১৫ কোটি টাকা প্রদান করতেন না। নিজের কার্যালয়ের জন্য কৃচ্ছতা সাধন করে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ের জন্য যানবাহন ক্রয় না করে সেই বরাদ্দ ১৫ কোটি টাকা মানুষের চিকিৎসায় ব্যয় করতে বললেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘২০২১-২০২২ অর্থ-বছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) মোটর যানবাহন ক্রয়ের জন্য এই ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রীর নির্দেশে সাধারণ মানুষের স্বাস্থ্য-সেবায় ব্যয়ের জন্য এই অর্থ ফিরিয়ে দেয়া হয়েছে।’তিনি বলেন, প্রধানমন্ত্রী জন-স্বাস্থ্যে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। তাই, তিনি যানবাহন ক্রয়ের জন্য বরাদ্দকৃত অর্থ ফিরিয়ে দিয়ে এই অর্থ জন-স্বাস্থ্য খাতে ব্যয়ের জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।’

ইহসানুল করিম বলেন, করোনাকালে সাধারণ মানুসের স্বাস্থ্য-সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চাহিদা মেটানো, স্বাস্থ্যখাতের অবকাঠামো বৃদ্ধি, আইসিইউ বৃদ্ধি, হাসপাতালের ধারণক্ষমতা ও স্বক্ষমতা বৃদ্ধি ও জনগণকে বিনামূল্যেল কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা গণ-স্বাস্থ্য সেবার জন্য বিশেষ বরাদ্দ রেখেছেন। অধিকন্তু পিএমও অফিসের গাড়ি কেনার জন্য বরাদ্দকৃত অর্থ স্বাস্থ্য-সেবা খাতে ব্যয় করা হবে। এতে আরো বেশি লোক উপকৃত হবে।’প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার ১২ সেপ্টেম্বর সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি। আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের গাড়ি কেনার ১৫ কোটি টাকা স্বাস্থ্য-সেবার কাজে দিয়ে মিতব্যয়ীতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।