৬৭ যাত্রীসহ ইউ:এস বাংলা বিমান বিধ্বস্ত

নেপাল প্রতিনিধি : ঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউ এস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। বিমানটি ‘ইউএস বাংলা’ নামে বাংলাদেশী মালিকানাধীন একটি বিমান সংস্থার বলে জানা গেছে। বিমানটিতে ৬৭ জন যাত্রী ছিল। বিমানটি যে বিদ্বস্ত হয়েছে সেটি নিশ্চিত করেছেন নেপাল সিভিল এভিয়েশন।
আজ ঢাকায় ইউএস বাংলার কর্মকর্তারা বলছেন, দুপুর ১২টা ৫১মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭জন যাত্রী নিয়ে এটি ছেড়ে যায়। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হবার কারণ জানাতে পারেননি কর্মকর্তারা। হতাহতের সম্পর্কে বিস্তারিত এখনো জানা যায়নি।
এদিকে ত্রিভূবন বিমানবন্দরের মুখপাত্র প্রেম নাথ ঠাকুর কিছুক্ষণ আগে অনলাইন দৈনিক জাতিরকন্ঠ প্রতিনিধিকে জানান, অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয় এটি। ঢাকা থেকে রওনা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছায়।



