• রোববার , ২৬ জুলাই ২০২৬

‘হারার ভয়ে অজুহাত খুঁজছে বিএনপি’


প্রকাশিত: ৪:০২ পিএম, ১ জুন ১৮ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৯৬ বার

স্টাফ রিপোর্টার :  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হেরে Kader-www.jatirkhantha.com.bdযাওয়ার ভয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি।বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে তাই একের পর এক অভিযোগ করছেন দলটির নেতারা।

যাত্রাবাড়িতে পুরনো গাড়ি মেরামত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও উল্টো পথের গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।